1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রোজা আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার শিক্ষা দেয় — মুহাদ্দিস আবু নছর আশরাফী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রোজা আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার শিক্ষা দেয় — মুহাদ্দিস আবু নছর আশরাফী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পঠিত

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়

“রোজা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, আমরা ঠিক সেভাবেই চলবো।” — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী । বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে সাচার দারুল আরকান মডেল মাদরাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, “রমজান আমাদের আত্মসংযম, তাকওয়া ও আল্লাহভীতির শিক্ষা দেয়। এই মাস আমাদেরকে শিখায়— আমরা কারও হুকুম মানি না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।” তিনি আরও বলেন, রমজানের প্রকৃত শিক্ষা সমাজে ন্যায়বিচার, সততা ও মানবিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামি ৮নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মোজাম্মেল হোসাইন এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি নুরুল হক প্রধান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত ১নং সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসাইন হেলালী, ১নং সাচার ইউনিয়নের আমির মীর মোহাম্মদ অহিদুজ্জামান, যুব বিভাগের সভাপতি মোঃ কবির হোসেন মোল্লা, সেক্রেটারি ইসমাইল হোসেন মুন্না সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ