1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বইমেলায় পাঠকের নজরে মাসুদ রানা'র থ্রিলার উপন্যাস ডাবল জিরো - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বইমেলায় পাঠকের নজরে মাসুদ রানা’র থ্রিলার উপন্যাস ডাবল জিরো

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালের সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা’র এবারের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস ‘ডাবল জিরো ‘ বইটি ইতি মধ্যে পাঠকের নজরে আসতে সক্ষম হয়েছে। এটি প্রকাশ করছে ঐকতান প্রকাশন।

লেখক এস এম মাসুদ রানা তার সৃজনশীল সাহিত্য কর্মের ধারাবাহিকতায় এবার বই মেলায় নতুনত্ব নিয়ে পাঠক মহলে এসেছেন । তার রচিত কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস ‘ডাবল জিরো’।

বই মেলায় গুরতে আসা রতন, বশির ও মিথিলা বলেন, আমরা লেখক এস এম মাসুদ রানা থ্রিলার উপন্যাস ডাবল জিরো নিয়েছি। তিনি আমাদের প্রিয় লেখক। এবার মেলায় উনার বই বেশ ভালো চলছে।

এ বিষয়ে সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা
বলেন, ‘আমি গল্পের মানুষ। গল্প বলতে ভালোবাসি, ছাপা অক্ষরে সে গল্পগুলো বইয়ের মধ্যে চলে আসে। কিছুক্ষেত্রে বড় পরিসরে গল্প বলি, উপন্যাসের আদলে। তবে এবার আমি আমাদের সমাজ ব্যবস্থার কিছু অপ্রিয় সত্য নিয়ে সাজিয়ে তুলেছি উপন্যাস ডাবল জিরো। এটি মেলায় ঐকতান প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।
ডাবল জিরো উপন্যাসটি পাঠকের মন জয় করতে সক্ষম হবে বলে বেশ আশাবাদী।’

বইটি নিয়ে ঐকতান প্রকাশনের স্বত্বাধিকারী একেএম আনোয়ার উদ্দিন বলেন এস এম মাসুদ রানা একজন উদীয়মান তরুণ কথাসাহিত্যিক। তার লেখা পাঠকেরা পছন্দ বেশ পছন্দ করেছে আগেও। কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস ডাবল জিরো বইটি নিয়ে আমরা বেশ আশাবাদী। বইটি মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ঐকতান প্রকাশনের ২১১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ