1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুষ্টিয়া ভেড়ামারায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ছাত্রের মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়া ভেড়ামারায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ছাত্রের মৃত্যু

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পঠিত

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম নকিবুল ইসলাম নাকিব (১৪)। সে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল এলাকার আবুল বাশার মাস্টারের একমাত্র ছেলে এবং ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাকিব তার বন্ধু সায়েম এবং খালাতো ভাই জুনায়েদকে সঙ্গে নিয়ে বিকেল ৪টার দিকে ১২ মাইল বালুরঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে যায়। তারা প্রথমে একটি খালি ডিঙি নৌকায় করে নদীর এপার-ওপার করে আসে। এরপর নদীর কিনারায় গোসল শুরু করে।
জুনায়েদ জানান, বিকেল পাঁচটার দিকে গোসল শেষ করে তিনি ও সায়েম উপরে উঠে আসেন। কিন্তু নাকিব নদী থেকে না উঠে আরও গভীর পানিতে চলে যান। সাঁতার না জানার কারণে সে ডুবতে শুরু করে। সায়েম তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরিস্থিতি দেখে জুনায়েদ চিৎকার করলে স্থানীয় জেলেরা ডিঙি নৌকা নিয়ে এগিয়ে আসেন। তারা সায়েমকে উদ্ধার করতে সক্ষম হলেও নাকিব গভীর পানিতে ডুবে যান।
স্থানীয়দের সহায়তায় পরে নাকিবের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সময় তার বয়স মাত্র ১৪ বছর।

নাকিবের চাচা মাসুদ করিম গভীর শোকাহত কণ্ঠে বলেন, “আমার ভাতিজা একমাত্র সন্তান ছিল তার বাবার। পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটবে কখনো ভাবিনি। পরিবার এখন শোকে দিশেহারা। কীভাবে মনকে সান্ত্বনা দেব, কীভাবে পরিবারকে সান্ত্বনা দেব—কোনো উপায় খুঁজে পাচ্ছি না।”

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও এটি একটি অপমৃত্যুর ঘটনা হিসেবে তদন্ত করা হবে। ভেড়ামারা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ