1. admin@doinikbartamansongbadbd.com : admin :
‘ঘীয়ে ভাজা’ নামেই প্রতারণা! বিরামপুরে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা ২৮,৫০০ টাকা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‘ঘীয়ে ভাজা’ নামেই প্রতারণা! বিরামপুরে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা ২৮,৫০০ টাকা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর পৌরশহরে ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

অভিযানে অনিয়মের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তাৎক্ষণিক জরিমানা করা হয়। এর মধ্যে ‘ঘীয়ে ভাজা সেমাই’ নামে প্রতারণার অভিযোগে সৌখিন সেমাই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩০০ প্যাকেট সেমাইয়ের মোড়ক জব্দ করা হয়।

এছাড়া নিরিবিলি হোটেল, ক্লাসিক হোটেল, কিরণ সেমাই কারখানা ও আরমান ফল ভান্ডারেও বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। ক্লাসিক হোটেলে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ পাওয়ায় তা নষ্ট করে দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করে বিরামপুর থানা পুলিশ।

অভিযান পরিচালনাকারীরা জানান, বাজারে ভেজাল ও প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ