1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চেয়ারম্যান হিসেবে বুলবুলকে দেখতে চায় নেতাকর্মীরা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চেয়ারম্যান হিসেবে বুলবুলকে দেখতে চায় নেতাকর্মীরা

ময়মনসিংহ জেলা, প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮১ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহ জেলায় শুরু হয়েছে ভালুকা, উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থীতা বাছাই নিয়ে নানা আলোচনা সমালোচনা।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে অনেক জন প্রার্থীর নাম থাকলেও এর মধ্যে একজনের নাম শোনা যাচ্ছে। ময়মনসিংহ দঃ জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং
বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজ ও কাচিনা কে ইউ ফাজিল মাদরাসার বিদ্যুৎসাহী সদস্য।

রাজনৈতিক অঙ্গণে পরিচ্ছন্ন মানের সক্রিয় নেতা মাজহারুল
ইসলাম (বুলবুল)।

এছাড়াও তিনি সুদীর্ঘ ২২ বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সরাসরি জড়িত, পেশায় একজন ব্যবসায়ী, সৎ, পরোপকারী ও নিরহংকারী তরুণ সমাজসেবক।

অন্যদের চেয়ে জনতার রায়ে এখনও পর্যন্ত এগিয়ে থাকা তরুন নেতা মাজহারুল ইসলাম (বুলবুল) সাবেক মেম্বার মোঃ নুরুল ইসলামের ছেলে।

আসন্ন ৯ নং কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তিনি।

৯নং কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীর একাধিক নাম শোনা গেলেও এর মধ্যে

মাজহারুল ইসলাম বুলবুল এর নামই আলোচনায় আসছে বারবার।

তারুণ্যের গণজোয়ার বলে দিচ্ছে জনপ্রিয়তায় মাজহারুল ইসলাম (বুলবুল) এর চেয়ারম্যান বিজয় নিশ্চিত।

ছাত্রজীবনে তিনি ২০০৩ সালে ছাত্রদলের ওর্য়াড সভাপতি ও ইউনিয়ন সহ-সভাপতি ছিলেন।এবং পরবর্তীতে ময়মনসিংহ দঃ জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় হতে -অনার্স মাস্টার (এম.বি.এস) এবং এল.এল.বি পড়াশোনা শেষ করেন এবং ছাত্রদল রাজনীতি করেন।

তার বিনয়ী নেতৃত্বে দাবি আদায়ের আন্দোলনে তার আপোষহীন ভূমিকা তৎকালিন সময়ে ব্যাপক প্রশংসিত হয়।

বর্তমানে তিনি জেলা যুবদল রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন।

৯ নং কাচিনা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করার পাশাপাশি ময়মনসিংহ জেলার শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ ও মাদকমূক্ত তরুন সমাজ গঠনের প্রতিশ্রুতি নিয়ে ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের নেতৃত্বের সুযোগ পেলে ৯ নং কাচিনা ইউনিয়ন উন্নয়ন, সাধারণ মানুষের জন কল্যাণে কাজ করাসহ স্থানীয়দের ভাগ্যোন্নয়নে কাজ করার কথা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ