1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবে ১,৫৮৬ আনসার সদস্য - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবে ১,৫৮৬ আনসার সদস্য

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পঠিত

স্টাফ রিপোর্টের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলায় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বাগমারার ১২২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন মোট ১,৫৮৬ জন আনসার সদস্য।

নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ৪ জন মহিলা ও ৯ জন পুরুষ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। মোট আনসার সদস্যদের মধ্যে ৪৮৮ জন মহিলা এবং ১,০৯৮ জন পুরুষ আনসার রয়েছেন, যা নারী ভোটারদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও নির্বাচনের নিরাপত্তা জোরদারে ৩২১ জন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। বাগমারা উপজেলায় চিহ্নিত ৭৮টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ৪৪টি সাধারণ ভোটকেন্দ্রেও পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী মাক্কামাম মাহমুদা জানান, নির্বাচনকে ঘিরে আনসার সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে—সে লক্ষ্যেই আনসার বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থার ফলে বাগমারায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটারদের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ