1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে সুন্নী ঐক্য জোটের মোমবাতি প্রতীকের সমর্থনে ইসলামিক ফ্রন্টের গন মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে সুন্নী ঐক্য জোটের মোমবাতি প্রতীকের সমর্থনে ইসলামিক ফ্রন্টের গন মিছিল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের(সুন্নী ঐক্য জোটের) সমর্তিত চট্টগ্রাম-৮ আসনে মোমবাতি মার্কা প্রতিকের সমর্থনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা শাখার গন মিছিল অনুষ্ঠিত। 
গতকাল(৮ ফেব্রুয়ারী)রবিবার বাদে আসর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তর সুন্নী ঐক্য জোটের মনোনীত প্রার্থী চট্টগ্রাম-৮ আসনে মোমবাতি মার্কা প্রতীকে সংসদ পদপ্রার্থী চট্টগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র আলেমেদ্বীন সৈয়দ মোহাম্মদ হাসান আজহারীর সমর্থনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা বোয়ালখালি উপজেলার উদ্দ্যেগে উপজেলার গোমদন্ডী ফুলতল থেকে চেয়ার মার্কা সমর্থক গোষ্ঠীর এক গন মিছিল উপজেলা সদর প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গন মিছিল সমাপনী অনুষ্ঠানে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালি উপজেলার সভাপতি মৌলানা ইলিয়াছ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ও  আলোচনায় অংশ নেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহ-সভাপতি মফিজুর রহমান মাষ্টার,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক,প্রচার সম্পাদক আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল, সমাজল্যান সম্পাদক আবদুস সালাম, বানিজ্য সম্পাদক মুহাম্মদ ইদ্রিস সওদাগর, ফ্রন্ট নেতা দুলাল, সাইফুল্লাহ, ইসলামি ছাত্র সেনা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুল হক,যুব ফ্রন্ট নেতা মামুনুনুর রশিদ ও মন্জুর আলম মোরশেদ আলম,মৌলানা জসিম উদ্দিন,মৌলানা আহাদ উদ্দিন সায়েম, বোয়ালখালি পৌরসভা, এবং উপজেলা আওতাধীন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ