1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাহবুব ভুঁয়া জুলাই যোদ্ধা, তাকে ভোট দিলে রামগঞ্জের উন্নয়ন হবে না  শাহাদাত হোসেন সেলিম  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাহবুব ভুঁয়া জুলাই যোদ্ধা, তাকে ভোট দিলে রামগঞ্জের উন্নয়ন হবে না  শাহাদাত হোসেন সেলিম 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পঠিত

 লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

 জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে -১ রামগঞ্জ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শাহাদাত হোসেন সেলিম বলেছেন, জামাত জোটের প্রার্থী মাহবুব আলম একজন ভুঁয়া জুলাই যোদ্ধা। সে জুলাই আন্দোলনের সময় দেশে ছিল না। সে তখন অস্ট্রেলিয়ায় ছিল। জুলাই আন্দোলনের একমাস পর সে দেশে ফেরে।এখন সে বড় জুলাই যোদ্ধা। দেশে ফিরেই সে রাতারাতি কোটি টাকার মালিক বনে গেছে।আপনারা যদি তাকে ভোট দেন তাহলে রামগঞ্জে উন্নয়নের চেয়ে অবনতিই হবে বেশী।  জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের প্রচারণায় রামগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে এক বিশাল গণমিছিল  পূর্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । সোমবার বিকেলে রামগঞ্জ শিশু পার্কে এই বিশাল  জনসভায় উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় 

জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, বিএনপি নেতা শাহাবুদ্দিন তুর্কি, পৌর সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার, পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজান ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, রাকিব হাসানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনসভা শেষে রামগঞ্জ শিশু পার্ক থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

শেষ দিনের এই গণমিছিল ও জনসভার মাধ্যমে রামগঞ্জে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র ফুটে উঠেছে বলে দাবি করেন দলীয় নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ