
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
ঢাকা -(৭ ফেব্রুয়ারি ২০২৬) শনিবার সকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে একটি পুকুর থেকে ৪ টি ৭.৬৫ মি.মি.বিদেশী পিস্তল, ৭ টি ম্যাগাজিন,২টি সিঙ্গেল ব্যারেল শুটার গান,১৬টি রাউন্ড পিস্তলের গোলাবারুদ,২টি রাউন্ড কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন -শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।