1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিএনপি দেশটাকে দুর্নীতি ও সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে    রামগঞ্জে  শাপলাকলির প্রার্থী মাহবুব আলম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি দেশটাকে দুর্নীতি ও সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে    রামগঞ্জে  শাপলাকলির প্রার্থী মাহবুব আলম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পঠিত

 

লক্ষ্মীপুর জেলা  প্রতিনিধি মাসুদ রানা মনি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের ১১ দলীয় জোট এনসিপির শাপলাকলি প্রতীকের প্রার্থী মোঃ মাহবুব আলম বলেছেন,বিএনপি দেশটাকে দুর্নীতি,সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্যে পরিণত করতে চাচ্ছে। তারা দুর্নীতি ও লুটতরাজ চালাবার জন্য মাফিয়াদেরকে নমিনেশন দিয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা চিন্তা করেছিলাম ঐক্যবদ্ধ হয়ে  আমাদের প্রিয় বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করবো,দুর্নীতিমুক্ত করব  এবং ন্যায়ও ইনসাফের একটি বাংলাদেশ গড়বো।কিন্তু আমরা দেখেছি ফ্যাসিবাদ চলে যাওয়ার পরও ওদের আদর্শে লালিত হয়ে  বিএনপি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে। সুতরাং আগামী ১২ তারিখে দুর্নীতিবাজদের কে রায় না দিয়ে আমাদেরকে রায় দিতে হবে।দেশের পক্ষে যারা রাজনীতি করেন, দেশের জনসাধারণের প্রতি যাদের বিশ্বাস আছে, দেশের জনসাধারণের সমস্যা সমাধান করে জনগণের জানমালের  উন্নয়নের জন্য যারা কাজ  করেন সেই জামাতে ইসলামীর নেতৃত্বে এনসিপির নেতৃত্বে ১১ দলীয় জোটকে ভোট দিতে হবে। তিনি বলেন  আগামীতে দেশটাকে আধিপত্যবাদ, বেশি শক্তির ব্যাকগ্রাউন্ড হিসেবে তৈরি করব কিনা? নাকি আমরা দেশ প্রেমিক শক্তির কাছে দেশটাকে হস্তান্তর করব তার সিদ্ধান্ত আগামী ১২ তারিখে আপনাদেরকেই নিতে হবে। তিনি শনিবার বিকালে ভাদুর ইউনিয়নের ভাদুর হাই স্কুল মাঠে এন সি পি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসমাবেশে ও রাত ৯ টায় রামগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে শহরস্থ মোহাম্মদিয়া হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন,তিনি ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেন আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদেরকে চাঁদাবাজমুক্ত রামগঞ্জ উপহার দেব। এ সময় আরও বক্তব্য রাখেন ২৪ এরঅভ্যুত্থানের সম্মুখ সারীর যোদ্ধা বাংলাদেশ জাতীয় ছাত্র ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ন সাধারন সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, রামগঞ্জ উপজেলা জামেয়াতে ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ পৌরসভা আমির মোঃ হাসান বান্না সহ প্রমূখ নেতৃবৃন্দ। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ