1. admin@doinikbartamansongbadbd.com : admin :
প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে অগ্নিদগ্ধ পরিবারে আর্থিক সহায়তা প্রদান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে অগ্নিদগ্ধ পরিবারে আর্থিক সহায়তা প্রদান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি :

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ” এর নবগঠিত কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনায় পুড়ে যাওয়া বসত-ভিটার মালিকদের নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। 

‎৮ ফেব্রুয়ারী (রবিবার) দুপুর ১২:০০ টায় উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনি গ্রামের মো.আব্দুল্লাহর বাড়ির পুড়ে যাওয়া ৭ পরিবার মধ্যে  নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং পরবর্তীতে নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামে পুড়ে যাওয়ার ঝুনু মাষ্টারের গৃহ কর্তার হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়েছে। 

‎‎প্রবাসী পরিষদের নবগঠিত কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল্লাহ ও আলীম উদ্দিন এর নেতৃত্বাধীন কমিটির এ স্বেচ্ছাসেবী নগদ অর্থ সহায়তা ক্যাম্পেইনে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব, উপজেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি আব্দুল হক, দেশীয় বাস্তবায়ন পরিষদের মধ্যে কার্যকরী কমিটির সভাপতি আব্দুল আহাদ বাবুল, সাধারনসম্পাদক আফাজ উদ্দিন, সদস্য আব্দুল মান্নান ও আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা আহমদ আলী, সৌদিআরব শাখার উপদেষ্টা ছমির উদ্দিন, কেন্দ্রীয় সহ সাধারনসম্পাদক ইদ্রিস আলী, সহ আইন সম্পাদক ইমাম উদ্দিন, দেশীয় কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা মো. আব্দুল্লাহ, ওমান শাখার সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সহ সভাপতি আব্দুস সাত্তার, দুবাই শাখার সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ওমান শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সহ প্রমুখ। 

‎উল্লেখ্য এ স্বেচ্ছাসেবী সহয়তা ক্যাম্পেইনে উপজেলার ৯ পরিবারের মধ্যে (১০৮০০০) একলক্ষ আট হাজার টাকার নগদ অনুদান প্রদান করা হয়। ‎এ ক্যাম্পেইনে কেন্দ্রীয় আহবায়ক কমিটির সাথে কুয়েত শাখাও আর্থিক সহায়তায় যুক্ত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ