1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নোয়াখালীতে মাঠে নামল মহিলা জামায়াত, হেনস্তার, হামলার, কাজে বাঁধার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীতে মাঠে নামল মহিলা জামায়াত, হেনস্তার, হামলার, কাজে বাঁধার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মু. অলি উল্লাহ ইয়াছিন
স্টাফ রিপোর্টার নোয়াখালী।

৮ ফেব্রুয়ারি, নির্বাচনকালীন সময়ে নারী হেনস্তার সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ভোট কেন্দ্র ও এর আশেপাশে নারী ভোটারদের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ নারী ভোটার ও নারীকর্মীদের হয়রানির হেনস্তার প্রতিবাদে, ভ্রাম্যমান আদালত কার্যক্রম জোরদার করা সহ পাঁচ দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এর বরাবরে স্মারক লিপি প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি’র সশস্ত্র ক্যাডাররা নানাভাবে মহিলা জামাতের কর্মী ও নেত্রীদেরকে নির্বাচনী প্রচারণার কাজে বাধা দিচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেত্রী ও কর্মী বোনদেরকে হেনস্থা করছে। প্রকাশ্যে মা-বোনদেরকে লাথি মারছে, মাথায় আঘাত করছে,বস্ত্র খুলে নেওয়া হুমকি দিচ্ছে,১২ তারিখ ভোটকেন্দ্রে যেতে নিষেধ করছে।

বক্তারা বলেন, নির্বাচনের আগে যদি এই সকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের আইনের আওতে না আনা হয় তাহলে ভোটের দিন নারী ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন না। প্রশাসন যাতে ভোটের আগেই নারীদের ভোটকেন্দ্রে যাওয়ার মত সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

এসময় নোয়াখালী জেলা জামায়াতের মহিলা শাখার জেলা সেক্রেটারি নাজনীন আক্তার, জেলা কর্ম পরিষদ সদস্য রেহানা বিনতে আলী,নোয়াখালী শহর শাখা সভাপতি কামরুন্নাহার ফাতেমা শহর কর্ম পরিষদ সদস্য জান্নাতুল মাওয়া সুলতানা রাজিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,বক্তব্য রাখেন এবং জেলা প্রশাসক মো শফিকুল ইসলাম এর নিকট স্মারক লিপি প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ