1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে পুলিশের সমন্বিত চেকপোস্ট কার্যক্রম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে পুলিশের সমন্বিত চেকপোস্ট কার্যক্রম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

মো:এনামুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিশোরগঞ্জ জেলাজুড়ে একযোগে কঠোর চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে জেলা পুলিশ। পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে সদরসহ বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ সড়কপয়েন্টে এসব চেকপোস্ট স্থাপন করা হয়।
কিশোরগঞ্জ সদরের জেলখানা মোড়সহ একাধিক এলাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে যানবাহন তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন নিবিড়ভাবে পরীক্ষা করা হয়।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
একই সময় জেলার হোসেনপুর উপজেলাতেও বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। হোসেনপুর থানা এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন পরীক্ষা করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিতভাবে এ ধরনের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ