1. admin@doinikbartamansongbadbd.com : admin :
এশিয়ান টেলিভিশনের নেতৃত্বে পরিবর্তন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মো. লিয়াকত আলী খাঁন মুকুল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এশিয়ান টেলিভিশনের নেতৃত্বে পরিবর্তন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মো. লিয়াকত আলী খাঁন মুকুল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল।

গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়। সভায় এশিয়ান টিভির নীতিনির্ধারণী ও ভবিষ্যৎ পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং বোর্ড সদস্যরা মো. লিয়াকত আলী খাঁন মুকুলের বলিষ্ঠ নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেন।

ব্যবসায়িক অঙ্গনের পরিচিত মুখ মো. লিয়াকত আলী খাঁন মুকুল কেবল আবাসন খাতেই নয়, গণমাধ্যম জগতেও প্রভাবশালী ভূমিকা পালন করে আসছেন।

দেশের আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
তিনি জনপ্রিয় জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’ এবং ‘দেশ রেডিও’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স’ (অ্যাটকো)-এর নির্বাচিত পরিচালক।

এশিয়ান টেলিভিশনের পরিচালনা পর্ষদের সদস্যরা আশা প্রকাশ করেন যে, তার দীর্ঘ অভিজ্ঞতা ও সৃজনশীল নেতৃত্বের মাধ্যমে এশিয়ান টেলিভিশন আরও উচ্চতায় পৌঁছাবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত বিনোদন প্রচারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ