বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের ৮৮নং মৌজায় খাসজমি দখল করে ভবন র্ণিমানের অভিযোগ তুলে সংবাদ প্রকাশসহ সত্য নহে বলে জানিয়েছেন ভবন মালিক মোঃ মাসুম। ভবন র্নিমানকালীন সময়ে তার প্রতিবেশীরা তাদের চলাচলের জন্য পথ চাইলে তার ক্রয়কৃত রেকর্ডীয় সম্পত্তির দুই ফিট জমি রাস্তার জন্য ছেড়ে দিয়েই ভবন নির্মাণ করছেন বলে আরো জানান। মাসুমের দেওয়া তথ্য মতে, ৮৮নং ভবেড়বেড় মৌজার সাবেক দাগ নং-২৮১ ও ৭৪/৭৫ যাহার খতিয়ান নং-১৯৪২ ও নতুন দাগ ৬২১ এর ৬শতক৪ পয়েন্ট জমি ভবেড়বেড় গ্রামের মৃত লাল মিয়ার ওয়ারেশ নুরুল ইসলামের নিকট হতে দলিল নং-৯৭৫০ কবলা দলিল মুলে ক্রয় করে ভোগ দখল করছেন। বিগত ২০২২সালে জমিটি ক্রয় করলেও প্রয়োজনের তাগিতে তিনি তার ক্রয়কৃত জমিতে এখন ভবন নির্মাণ করছেন। এলাকাবাসীর জেলা প্রশাসকের নিকট অভিযোগ দাখিল প্রশ্নে তিনি বলেন,অভিযুক্ত সাবেক ২৮২ এস এ দাগের জমিটি খাস যা আমার জমির লাগোয়া। আমার নির্মাণাধীন ভবনের কোন পাশের অংশই খাস জমিতে নাই তারা ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছেন।এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বললে মাসুমের দেওয়া তথ্যের সত্যতা পাওয়া যায়। এর আগে ৬নং ওয়ার্ডবাসীর পক্ষে ২৮২ নং এস এস সরকারী খাস সম্পত্তিতে বহুতল ভবন নির্মান কাজ বন্ধ চেয়ে যশোর জেলা প্রশাসক বরাবর ৬নং ওয়ার্ড ভবেরবেড়বাসী। আবেদনে তাহারা ভবেড়বেড় মৌজার সরকারী ৪১শতক খাস জমি পুনঃউদ্ধার করে জমিতে পাবলিক লাইব্রেরী অথবা জনসাধারনের জন্য আধুনিক পাবলিক টয়লেট নির্মানের দাবী তুলেছেন। আবেদনের সত্যতা নিশ্চিত করে বেনাপোল ইউনিয়ন ভুমি অফিসের নায়েব বলেন শার্শা উপজেলার সহকারী ভূমি কমিশনারের নির্দেশক্রমে সরেজমিনে জমিটি পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।