1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন আধুনিক ও নিরাপদ কচুয়া গড়ার অঙ্গীকার মুহাদ্দিস আবু নছর আশরাফী - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন আধুনিক ও নিরাপদ কচুয়া গড়ার অঙ্গীকার মুহাদ্দিস আবু নছর আশরাফী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :
মোঃ আবু ইউসুফ উদয়

ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সর্বস্তরের কচুয়াবাসীর জন্য একটি বৈষম্যহীন, আধুনিক ও নিরাপদ কচুয়া বিনির্মাণের অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ১১ দলীয় জোট মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইশতেহারে তিনি মোট ১৪টি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সকল দলের সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ঐক্যবদ্ধ কচুয়া গড়ে তোলার প্রত্যয়।
শিক্ষা খাত প্রসঙ্গে মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তার আওতায় আনা হবে। কচুয়া সরকারি ডিগ্রি কলেজকে অনার্স মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কওমি মাদ্রাসাগুলোর জন্য বিশেষ অনুদান, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা, কচুয়া উপজেলার একমাত্র কামিল মাদ্রাসাকে অনার্স মানে উন্নীতকরণ, একটি মহিলা কলেজ ও একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য খাতে তিনি বলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এছাড়াও নাগরিক সেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে দলের পক্ষে ইশতেহার পাঠ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
ইশতেহার পাঠ শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা মুহাদ্দিস আবু নছর আশরাফীর ঘোষিত কর্মপরিকল্পনাকে স্বাগত জানান এবং নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামি কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমিনুল হক মীর আল আযহারী।
এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ