1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানা মালিক আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানা মালিক আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট বাজার থেকে দেশীয় অস্ত্রসহ কালু চৌকিদার (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাজীমারা পুলিশ ফাঁড়ী।
‎পুলিশ সূত্র জানায়, শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানা থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই কারখানার মালিক কালু চৌকিদারকে আটক করা হয়।

‎আটক কৃত কালু চৌকিদার বলেন, জাকির চৌকিদার আমাকে এগুলো বানাতে দিয়েছে। আমি এই দোকানের মালিক এবং এই এলাকার বাসিন্দা।
‎স্থানীয়দের ভাষ্য মতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এধরনের আরও অস্ত্র তৈরী হয়ে থাকতে পারে। তারা এসব খতিয়ে দেখতে প্রশাসনের কাছে জোর দাবী জানান।

‎এ বিষয়ে পুলিশ জানায়, আটককৃত কালু চৌকিদারকে জিজ্ঞাসাবাদ চলছে।তার সাথে কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে ব্যবহার করতো তা খতিয়ে দেখা হচ্ছে।হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল অবৈধ অস্ত্র তৈরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ