1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা  প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আবদুল কুদ্দুসের দেওয়া বসতঘরের সামনে বাঁশের বেড়ার কারনে একটি পরিবার এক মাস যাবত অবরুদ্ধ।

ঘটনাটি ঘটেছে  উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তর সমেষপুর গ্রামের অজিত উদ্দিন মিজি বাড়িতে।জানা গেছে ঐ বাড়ির  মৃত নাজির মিয়ার ছেলে ভ্যান চালক কামাল হোসেনের বসত ঘরের সামনে এ এস আই আবদুল কুদ্দুস ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ একমাস যাবত বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে একই বাড়ির মৃত হোসেন আহম্মদের ছেলে  এএস আই আবদুল কুদ্দুস।  সে  পাশ্ববর্তী চাটখিল থানায় সহকারী উপ-পরিদর্শক(এএসআই) হিসেবে কর্মরত। 

স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, আবদুল কুদ্দুস পাশ্ববর্তী চাটখিল থানায় ৫ আগষ্টের পর যোগদান করেন। সে বাড়ির লোকজনের সাথে জায়গা সম্পদসহ যে কোন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। মানুষের সাথে সব সময় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। মামলা হামলার ভয়ভীতি দেখান। গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তাঁর নিজ বাড়ির কামাল হোসেনের বসত ঘরের সামনে জায়গা দখল ও চলাচলের পথ বন্ধ করে  বাঁশের বেড়া দেন। একই দিন একই বাড়ির সিএনজি চালক নুরু মিয়ার জায়গা দখল করে আরেকটি বেড়া দেন তিনি। 

ভূক্তভোগী কামাল হোসেন জানান, আমি পৈতৃকসূত্রে জায়গার মালিক হয়ে প্রায় ২৫ বছর যাবত বসতঘর নির্মান করে বসবাস করে আসছি। প্রায় দেড় মাস আগে আবদুল কুদ্দুস ও তার ভাই আবুল কালামসহ আমার বসতঘরের সামনে দরজার সামনে জায়গা দখল করে জোর পূর্বক বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়। সে চাটখিল থানায় পুলিশে চাকুরি করেন। আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয়ভীতি দেখায়। এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জানালে, কেউ তাদের ভয়ে সমাধানে এগিয়ে আসছেন না। আমার একটি মেয়ে বিয়ের উপযুক্ত, আরো তিনটি ছেলে-মেয়ে রয়েছে। এ অবস্থায়  স্ত্রী, ছেলে মেয়েদেরকে নিয়ে ঢাকায় চলে এসেছি, ভ্যান গাড়িতে কাঁচামালামাল বিক্রি করছি। বর্তমানে খুব কষ্টের মাঝে দিন কাটাই। বাড়িতে যেতে পারছি না।  

একই বাড়ির সিএনজি চালক নুরু মিয়া বলেন, আবদুল কুদ্দুস তার ভাইসহ আমার জায়গা কিনতে চাইছে। কিন্তু ,আমি বিক্রি করতে রাজি না হওয়ায় জোর করে আমার জায়গায় বেড়া দিয়ে দখল করে রাখে। আমি কিছু বললে, তাদেরকে কেউ কিছু করতে পারবে না বলে, মারাধর করা ও মামলা দেওয়া হুমকী দেয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশ কয়েক জন ব্যক্তি জানান, তারা এলাকার কাউকে মানে না। সে পুলিশে চাকুরি করে, তুচ্ছ ব্যাপারে মানুষকে মামলার হুমকি দেয়। তাই আমরা তার কোন ব্যাপারে সমাধানে যেতে রাজি হয়নি। 

এএসআই আবদুল কুদ্দুসের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এ বিষয়ে কোন কথা বলতে  রাজি নই। এ বলে মোবাইল কল কেটে দেন। 

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাদ্দ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ব্যাপারে আমার জানা নেই, কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ