
এম,মছিবুর রহমান বাবুল, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম),
চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরে গিয়ে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
গত(০২ ফেব্রুয়ারী)সোমবার চট্টগ্রাম মিরসরাই উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরে তিনটি বাসে করে কক্সবাজার ভ্রমণে রওনা দেন।
বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীসহ মোট ১৭৫ জন যাত্রী নিয়ে গত ১ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১টার দিকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেন, পরদিন সোমবার বিকাল ৩ টার দিকে কক্সবাজার থেকে ফেরার প্রস্তুতিকালে তিনটি বাসে শিক্ষার্থীদের উঠার প্রক্কালে একটি বাসে অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পূজা রাণী দাস(১৫)নামের শিক্ষার্থীেকে বাসে উঠতে না দেখে দায়িত্ব পালনকারী শিক্ষককেরা অনেক খুঁজাখুঁজি করে না পাওয়ায় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে জানাজানি হলে একটা আতঙ্ক এবং ভয়ে প্রত্যেকের চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।
পরে আবারও সব শিক্ষকরা মিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন,এবং ট্যুরিস্ট পুলিশকে অবহিত করে একটা সাধারণ ডায়েরি(জিডি)করে আরও অন্যান্য দায়িত্ব শেষ করে সবাই মিরসরাই উপজেলাতে ফিরে আসেন।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা অপু চন্দ্র দাশ মেয়েকে ফিরে পেতে বার বার বিদ্যালয় প্রাঙ্গনে এবং প্রধান শিক্ষককের কাছে গিয়ে ধরনা দিচ্ছেন বলে জানা গেছে।
উক্ত শিক্ষা সফরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক না গেলেও দায়িত্ব পালনকারী সহকারী প্রধান শিক্ষক রতন বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাকি ফেরার মাঝ পথে নেমে যান,নিখোঁজ পরিবার বর্গ দায়িত্বরত সহকারী প্রধান শিক্ষককের সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি সেই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছেন জানিয়ে ফোন কেটে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ও ঝামেলায় আছেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
পরিশেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।তিনি বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে। অভিভাবকদের মতে এ ঘটনায় অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে শিক্ষা সফর পরিচালনায় নিরাপত্তা ব্যবস্হা, তদারকি ও দায়িত্বশীলদের অনেক ঘাটতি ছিলো, তাহা খতিয়ে দেখার দাবী জানিয়েছেন।