1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাজশাহী মাদ্রাসা মাঠে জামায়াতের জনসভায় ন্যায়ভিত্তিক রাষ্ট্রের আহ্বান ডাঃ আব্দুল বারীর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী মাদ্রাসা মাঠে জামায়াতের জনসভায় ন্যায়ভিত্তিক রাষ্ট্রের আহ্বান ডাঃ আব্দুল বারীর

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পঠিত

স্টাফ রিপোর্টের :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাটির আয়োজন করে রাজশাহী জেলা জামায়াত।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য চরম আকার ধারণ করেছে। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কোনো বিকল্প নেই।

ডা. আব্দুল বারী বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা। তিনি আরও বলেন, বাগমারাসহ রাজশাহীর মানুষের প্রত্যাশা পূরণে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রয়োজন।

জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের মাঠে শান্তিপূর্ণভাবে জনগণের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে হবে। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেও প্রতিশ্রুতি দেন।

জনসভায় জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় ও রাজশাহী জেলা পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাস্থল জুড়ে দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জেলা জামায়াত নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী অঞ্চলে ধারাবাহিক গণসংযোগ ও সভা সমাবেশের মাধ্যমে জনগণকে সংগঠিত করা হচ্ছে এবং এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ