1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নির্বাচনী মাঠে জমজমাট জামালগঞ্জ, জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খানের বিশাল জনসভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনী মাঠে জমজমাট জামালগঞ্জ, জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খানের বিশাল জনসভা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাচনা বাজারে আয়োজিত এ জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, দেশ বর্তমানে এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে হলে কোরআন-সুন্নাহভিত্তিক সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতির চেয়ে জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে জনগণের জানমাল, ইজ্জত ও মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা হবে।
জনসভায় তিনি বলেন, “আমরা ভালোবাসা ও শ্রদ্ধাভিত্তিক রাজনীতি করতে চাই। সবাইকে সম্মান দিয়ে একটি মানবিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য।” পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।
ইসলামপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, ভোট ও গণসমর্থনের মাধ্যমেই একটি দুর্নীতিমুক্ত, শোষণহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জনসভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর মো. আব্দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সিলেট মহানগর ইঞ্জিনিয়ারিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জামালগঞ্জ খেলাফত মজলিস শাখার সভাপতি মাওলানা আলী আকবর, কাজী আব্দুর রশিদ, হাসান আল মাছুম, আরিফুল ইসলাম সরকারসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ