1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নিজ দলের কর্মীদের মতোই অন্য দলের মানুষও নিরাপদ থাকবে: মুহাদ্দিস আবু নছর আশরাফী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজ দলের কর্মীদের মতোই অন্য দলের মানুষও নিরাপদ থাকবে: মুহাদ্দিস আবু নছর আশরাফী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পঠিত

কচুয়া প্রতিনিধি,মোঃ আবু ইউসুফ উদয়
বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেছেন, “আমার নিজের দলের কর্মীরা আমার কাছে যতটুকু নিরাপদ, অন্য দলের মানুষরাও ঠিক ততটুকু নিরাপদ থাকবে।”
তিনি বলেন, রাজনীতি হবে মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য, প্রতিহিংসা বা বৈষম্যের জন্য নয়।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উঠান বৈঠকে তিনি আরও বলেন, “কচুয়াকে আর মাদকের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না। সন্ত্রাস ও মাদকের হাত থেকে এই জনপদকে রক্ষা করতে হবে। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে নৈতিকতা ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা জরুরি।”
মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, ক্ষমতায় গেলে সাধারণ মানুষের অধিকার ও সম্মান নিশ্চিত করা হবে। যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষা ও দিকনির্দেশনার মাধ্যমে একটি যোগ্য প্রজন্ম গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কল্যাণেই কাজ করতে চাই। কচুয়াকে একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলাই আমাদের লক্ষ্য।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি ৩নং বিতারা ইউনিয়ন এর আমির মাওলানা নাসির উদ্দীন মোল্লা, চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ মাদানি,৪নং ওয়ার্ড সভাপতি ডা.মেহেদী হাসান সহ জোটের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ