1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ বার পঠিত

মো:এনামুল ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে দস্যুতা সংঘটনের প্রস্তুতির অভিযোগে পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৩০ জানুয়ারি ২০২৬ ইং দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে কিশোরগঞ্জ মডেল থানাধীন বত্রিশ এলাকার জিনারী মসজিদের সামনে পাকা রাস্তায় কয়েকজন ব্যক্তি দস্যুতা করার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ০২ নং বড় বাজার পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রতন মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ জুনায়েদ (২৫) ও নূর মোহাম্মদ সম্রাট (৩৪)। এ সময় জুনায়েদের কাছ থেকে একটি স্টিলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
একই দিন ভোর ৫টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ মডেল থানাধীন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান গেট এলাকায় দস্যুতা প্রস্তুতির সময় কিলো-১ নাইট ডিউটিতে থাকা এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করেন। এ সময় আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।
এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আশিক (২৪) ও মেহেদী হাসান অনিক (২০)। তাদের কাছ থেকে যথাক্রমে ১১.৫ ইঞ্চি ও ৮.৫ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রসমূহ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ