
এম,মছিবুর রহমান বাবুল, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কৃতি ছাত্র মুহাম্মদ মহিউদ্দিন জিশান সাফল্য অর্জন করেছে।
গতকাল(২৯ জানুয়ারী)বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(BUET) ভর্তি পরীক্ষায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিষয়ে অধ্যায়নের সুযোগ লাভ করেছে বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক কৃতি ছাত্র মুহাম্মদ মহিউদ্দিন জিশান। তাহার এই গৌরবময় সাফল্যে বোয়ালখালী উপজেলা বাসি গর্বিত।
বোয়ালখালী উপজেলা বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।