1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জাতীয় নাগরিক সম্মেলন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক সম্মেলন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

দুর্নীতিকে না বলি-ন্যায় ও সততার বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক সম্মেলন: দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬।

নাগরিকদের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন।

সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন-এর চেয়ারম্যান ইউসুফ হোসেনের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা ও মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জয়নুল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে আইনের শাসন, ন্যায়বিচার ও নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। দুর্নীতিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলতে নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন কোনো রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি নাগরিক আন্দোলন। দুর্নীতির বিরুদ্ধে ‘না’ বলার সাহসই পারে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে।

প্রবন্ধ পাঠক সালমান মাহমুদ তার উপস্থাপিত প্রবন্ধে বাংলাদেশের দুর্নীতির প্রেক্ষাপট, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং নাগরিক প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া কোনো অসম্ভব স্বপ্ন নয়-নাগরিকরা সচেতন ও ঐক্যবদ্ধ হলে পরিবর্তন অনিবার্য।

সম্মেলনের শেষপর্বে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ