1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৩১ জানুয়ারির জনসমাবেশের সমর্থনে কচুয়ায় জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩১ জানুয়ারির জনসমাবেশের সমর্থনে কচুয়ায় জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : মোঃ আবু ইউসুফ উদয়

আসন্ন ৩১ জানুয়ারির ১১ দলীয় জোটের মহাসমাবেশের সমর্থনে কচুয়ার সাচার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে ১১ দলীয় জোটের সমর্থনে আয়োজিত জনসমাবেশকে কেন্দ্র করে এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আগমনকে স্বাগত জানিয়ে এ শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি সাচার বাজার আস-সাফা মসজিদ থেকে শুরু হয়ে সাচার দক্ষিণ বাজার, উত্তর বাজার, সাচার গৌরিপুর সংলগ্ন ব্রিজ প্রদক্ষিণ করে পূর্নরায় আস-সাফা জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচুয়া উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নেই। ৩১ জানুয়ারির জনসমাবেশ হবে জুলুম-নির্যাতনের বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদের শক্ত বার্তা। এই সমাবেশে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ১নং সাচার ইউনিয়নের আমির মীর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসেন হেলালী, সেক্রেটারি আবু তাহের মাসুম, যুব বিভাগের সভাপতি কবির হোসেন মোল্লা, সেক্রেটারি ইসমাইল হোসেন মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শুভেচ্ছা মিছিল ও সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ