1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বহিষ্কারাদেশ প্রত্যাহার: যুবদলে পুনর্বহাল কামরুজ্জামান হাসান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বহিষ্কারাদেশ প্রত্যাহার: যুবদলে পুনর্বহাল কামরুজ্জামান হাসান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মুন্সী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ফরিদপুর জেলা যুবদলের সদস্য কামরুজ্জামান হাসানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কামরুজ্জামান হাসানকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে নিজের ভুল স্বীকার করেন এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেন।
তার আবেদন বিবেচনা করে এবং সাংগঠনিক বিষয়গুলো পর্যালোচনা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ফলে তিনি পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ