1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় কঠোর অবস্থানে সেনাবাহিনী ভোটারদের মধ্যে স্বস্তি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় কঠোর অবস্থানে সেনাবাহিনী ভোটারদের মধ্যে স্বস্তি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরে সালথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী।
নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের মধ্যে স্বস্তি ফিরেয়ে আনতে মাঠপর্যায়ে সক্রিয় তারা।
সালথা উপজেলা ভোটারেরা জানান, নির্বাচন সামনে রেখে সংঘর্ষ প্রবণ এলাকা সালথায় ভোট কেন্দ্র কেন্দ্রীক নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর উপস্থিতি জনমনে এক ধরনের রাস্তার পরিবেশ তৈরি করেছেন। সেনাবাহিনীর মাঠে নামার পর মানুষ এখন তাদের মতামত প্রকাশ করার সুযোগ পেয়েছে। ভোট কেন্দ্রের আশেপাশে সেনার সদস্যদের উপস্থিতি বিশেষ করে নারী ও প্রবীণ ভোটারদের মধ্যে নিরাপত্তা বোধ বাড়িয়েছে।
সম্পত্তি সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকদিন ধরে সালথা উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বিভিন্ন যানবাহন থামিয়ে যানবাহন সহ যাত্রীদের সঙ্গে থাকা ব্যাক তল্লাশি করছেন। এছাড়াও মাদক ও দেশি অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সালথ আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে সেনাবাহিনী সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিশেষ করে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে কাউকে আধিপত্য বিস্তার করাও নির্বাচন চলাকালীন সময়ে সহিংসতায় জড়ালে কঠোর হস্তে দমন করা হবে। নির্বাচনী প্রচারণা কালে সংঘর্ষ প্রবণ ও সংবিধানশীল এলাকাগুলো চিহ্নিত করে সেখানে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল জানান, নির্বাচনের সময় সেনাবাহিনীর কঠোর অবস্থান, নিরপেক্ষতা এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা নির্বাচনী পরিবেশে উত্তেজনা নিরসন এবং রাজনৈতিক দলগুলোর সংযত আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাখতে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ