1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে মরহুম আবুল কাশেম মাস্টারের স্মরণসভা ও হাবিবুর রহমান মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে মরহুম আবুল কাশেম মাস্টারের স্মরণসভা ও হাবিবুর রহমান মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে লামনগর একাডেমী ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে মরহুম আবুল কাশেম মাস্টারের স্মরণ সভা ও হাবিবুর রহমান মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর বারোটায় লামনগর একাডেমির হলরুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লামনগর একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন এবং লামনগর একাডেমী ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শাকিল আহমেদের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুম আবুল কাশেম মাস্টারের স্মরণে স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন কাওলী ডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মাইন উদ্দিন, কামাল হোসেন, মরহুম আবুল কাশেম মাস্টারের বড় ছেলে কানাডা প্রবাসী মোহাম্মদ রফিক উল্লা,মেজো ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এন্ড কনসালটেন্স রায়হান চৌধুরী, ছোট ছেলে কানাডা প্রবাসী মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাডভোকেট মমিনুল ইসলাম,লামনগর একাডেমী স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনির হোসেন জসি,সাংবাদিক মাসুদ রানা মনি সহ প্রমূখ।বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবনী তুলে ধরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। পরিশেষে লামনগর একাডেমীর ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে পৃষ্ঠপোষক হাবিবুর রহমানের উপস্থিতিতে একাডেমির ২৫ জন শিক্ষার্থীকে ৫০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লামনগর ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি হাবিবুর রহমান, মোঃ ইউনুছ খান, সালেহ আহমেদ,,ইমাম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আবু বকর সিদ্দিক আরিফ,মাস্টার জাকির হোসেন রুবেল সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ