1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামালগঞ্জের পল্লীতে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালগঞ্জের পল্লীতে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের ইনছানপুর গ্রামে জমি-জমা ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইনছানপুর গ্রামে জুয়েল মিয়া ও আজিম উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হন। সংঘর্ষে জুয়েল মিয়া গ্রুপের নারীসহ প্রায় ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় জুয়েল মিয়ার ভাই বাদী হয়ে আজিম উদ্দিন, রুয়েল মিয়া, একরাম হোসেন, রেফাজ উদ্দিন, রিয়াজ উদ্দিন, আফাজ উদ্দিন, নাজিম উদ্দিন, আব্দুল আলী, নিজাম উদ্দিন, তাজলিম উদ্দিন, রতন, শেফাজ, মহারাজ ও তোফায়েলসহ মোট ১৪ জনকে আসামি করে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-১১, তারিখ-২৪ জানুয়ারি ২০২৬ ইং।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জুয়েল মিয়া ও তার পরিবারের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি চলছিল। একপর্যায়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন জুয়েল মিয়া। পরে কথাকাটাকাটিকে কেন্দ্র করে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জুয়েল মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে গুরুতর আহত দুই নারী ও দুই পুরুষকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে পুলিশ লালপুর বাজার এলাকা থেকে রেফাজ উদ্দিন (৩০) নামের এক আসামিকে গ্রেফতার করে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) জামালগঞ্জ থানার উপ-পরিদর্শক সিদ্দিক আহমদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারের সময় রেফাজ উদ্দিন পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, এ ঘটনায় উভয় পক্ষের মামলা রয়েছে। কেউ কেউ জামিনে রয়েছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

২৯.০১.২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ