1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আগামীকাল লক্ষ্মীপুর আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আগামীকাল লক্ষ্মীপুর আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

আগামী কাল ৩০ জানুয়ারি শুক্রবার লক্ষ্মীপুরে আসছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। দুপুর ২টা থেকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা শুরু হবে, যেখানে প্রায় ২ লাখ নেতাকর্মীর অংশগ্রহণের আশা করা হচ্ছে।

বুধবার লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা জামায়াত এ তথ্য নিশ্চিত করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আমীরে জামায়াত ছাড়াও জনসভায় উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাত উল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ  জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, যে গত বছরের  ২২ ফেব্রুয়ারি একই মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ