1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতাদের আগমনে নির্বাচনী পদযাত্রা, ও বিশাল পথসভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতাদের আগমনে নির্বাচনী পদযাত্রা, ও বিশাল পথসভা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

মোঃ আল আমিন কুমিল্লা জেলা প্রতিনিধ।

আগামী নির্বাচনে জয়লাভ করলে দায়িত্ব  গ্রহণের পর মাত্র এক মাসের মধ্যেই কুমিল্লাকে আলাদা প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করা  এবং জুলাই যোদ্ধাদের হত্যাকারী খুনিদের বিচারের আওতায় আনা হবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও  সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট এলাকার মুক্তিযুদ্ধ চত্বরে গনভোটের সমর্থনে আয়োজিত পদযাত্রা ও সংক্ষিপ্ত পথসভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

 ১১ দলীয় জোটের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, জনগণ যদি তাদের নির্বাচিত করে, সরকার গঠনের সুযোগ করে দেয়, তাহলে এক মাসের মধ্যেই কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে ঘোষণার আনুষ্ঠানিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তিনি জানান, কুমিল্লা বিভাগ ঘোষণার জন্য প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সকল  প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে। গত দেড় বছরে এ সংক্রান্ত সব কার্যক্রম শেষ করা হয়েছে, এখন কেবল সরকারের আনুষ্ঠানিক ঘোষণাই বাকি রয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, কুমিল্লাকে বিভাগে উন্নীত করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, কুমিল্লার প্রতি তার এক ধরনের বিরূপ মনোভাব ছিল। এর ফলে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ তো হয়নি, বরং অনেক চলমান প্রকল্পও বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, কোথাও কোথাও পাকা সড়কের কাজ শেষ হওয়ার আগেই তা পুনরায় মাটির রাস্তায় রূপান্তরিত হয়েছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির শিকার হয়েছে আর মাত্র গত ১৭ মাসে ক্ষমতায় না থেকেও একটি রাজনৈতিক দল একই ধরনের শাসনের অভিজ্ঞতা মানুষকে আবার অনুভব করিয়েছে। এ কারণে ভোট প্রয়োগের সময় জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গনভোটে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে বিজয় নিশ্চিত করতে দেবিদ্বার বাসির প্রতি  আহ্বান জানান।  পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল অন্যদিনের তুলনায় অনেক গুণ বেশি। । সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ঘিরে রাখা হয় কঠোর নিরাপত্তা বলয়ে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউছুফ সোহেল, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শহিদ এবং এনসিপি দেবিদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ