
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় চট্টগ্রাম-৮ আসনের প্রার্থীর পক্ষে প্রচারণা, আলোচনা সভা পুরাদমে চলে ইউনিয়ন,ওয়ার্ড,ও উঠান বৈঠক পর্যন্ত।
গতকাল(২৭ জানুয়ারি)বুধবার, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় প্রতিটি রাজনৈতিক দলের ইউনিয়ন, ওয়ার্ড ও উঠান বৈঠক পর্যন্ত সমর্থন আদায়ের কাজ করে যাচ্ছে নেতারা।বাংলাদেশের বৃহত্তর দীর্ঘদিন ক্ষমতায় থাকা নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণ না করার কারণে এবারে সাধারণ জনগণের মাঝে নির্বাচনী আমেজ ও আনন্দটা তেমন দেখা যাচ্ছে না।তবু্ও অস্হিশীল দেশের স্বাধীনতা কামী মানুষের মুক্তিতে বাংলাদেশের কয়েক বার নির্বাচিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের অধিকার রক্ষায় নির্বাচনে অংশ গ্রহণ করেন।যার কারণে দেশের প্রতিটি পাড়া মহল্লায় মানুষকে দেশদ্রোহীে,স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী মানুষের কাজ থেকে দুরে থাকার আহবান জানান।চট্টগ্রাম বোয়ালখালি উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ ভাইয়ের ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড সাবেক সভাপতি শহীদুল আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবুল হাশেম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল্লাহ অনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনুস চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন-ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, জসিম উদ্দিন মেম্বার, আরিফ চৌধুরী ছোটন, দক্ষিণ জেলা যুবদল নেতা আবদুল আলম নিরব,আলতাফ হোসেন, নাসির উদ্দিন, নজরুল ইসলাম, তুহিন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল,ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।