1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় নানা আয়োজনে চ্যানেল এস'র বর্ষপূর্তি উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সালথায় নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:

নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরের সালথা উপজেলায় জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন হয়েছে। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, প্রশাসনের প্রতিনিধি, ও বিভিন্ন শ্রেণী পেশার – মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সালথা সদর বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে চ্যানেল এস’র শুভানুধ্যায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে সালথা প্রেস ক্লাবে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
চ্যানেল এস’র সালথ উপজেলা প্রতিনিধি আবু নাসের হোসাইনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মামুন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, এছাড়াও উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম মোল্যা, বর্তমান সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চ্যানেল এস’র মধুখালী প্রতিনিধি মফিজুর রহমান মোমিন সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি এম কিউ হোসাইন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, চ্যানেল এস’ দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ-বিদেশের সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও চ্যানেলটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করে যাবে, এবং স্থানীয় সমস্যা গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরবেন।
আলোচনা সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন সালথা লালন নবধারা সংগীত একাডেমীর সভাপতি, গীতিকার ও সুরকার বাবু বলরাম সরকার, শিল্পী সাইফুল ইসলাম, একাডেমীর সাধারণ সম্পাদক প্রল্লাদ কুমার শীল ও পিপাসা অধিকারী। সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠান শেষে আয়োজন করা সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক মনির মোল্যা, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আজিজুর রহমান, মিঞা লিয়াকত হোসাইন, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার, সাংবাদিক শরিফুল হাসান, সাইফুল ইসলাম মারুফ, বিধান মণ্ডল প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ