1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আওলাই ইউনিয়নে দাঁড়িপাল্লার গণজোয়ার—জনগণের ভালোবাসায় সিক্ত ফজলুর রহমান সাইদের গণসংযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আওলাই ইউনিয়নে দাঁড়িপাল্লার গণজোয়ার—জনগণের ভালোবাসায় সিক্ত ফজলুর রহমান সাইদের গণসংযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার
জয়পুরহাট প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর-পাঁচবিবি) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মোঃ ফজলুর রহমান সাইদ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

গণসংযোগকালে তিনি আওলাই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক, সৎ ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। এ সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।

ফজলুর রহমান সাইদ বলেন, “জনগণের অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকই হতে পারে সঠিক পছন্দ।” তাঁর বক্তব্যে সাধারণ মানুষ আশাবাদী হয়ে ওঠেন এবং পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর নূর হোসেন আকন্দ বাবু, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে আওলাই ইউনিয়নের সর্বত্র উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ