
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:
নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরের সালথা উপজেলায় জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এস'র বর্ষপূর্তি উদযাপন হয়েছে। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, প্রশাসনের প্রতিনিধি, ও বিভিন্ন শ্রেণী পেশার - মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সালথা সদর বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে চ্যানেল এস'র শুভানুধ্যায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে সালথা প্রেস ক্লাবে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
চ্যানেল এস'র সালথ উপজেলা প্রতিনিধি আবু নাসের হোসাইনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মামুন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, এছাড়াও উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম মোল্যা, বর্তমান সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চ্যানেল এস'র মধুখালী প্রতিনিধি মফিজুর রহমান মোমিন সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি এম কিউ হোসাইন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, চ্যানেল এস' দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ-বিদেশের সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও চ্যানেলটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করে যাবে, এবং স্থানীয় সমস্যা গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরবেন।
আলোচনা সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন সালথা লালন নবধারা সংগীত একাডেমীর সভাপতি, গীতিকার ও সুরকার বাবু বলরাম সরকার, শিল্পী সাইফুল ইসলাম, একাডেমীর সাধারণ সম্পাদক প্রল্লাদ কুমার শীল ও পিপাসা অধিকারী। সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠান শেষে আয়োজন করা সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক মনির মোল্যা, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আজিজুর রহমান, মিঞা লিয়াকত হোসাইন, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার, সাংবাদিক শরিফুল হাসান, সাইফুল ইসলাম মারুফ, বিধান মণ্ডল প্রমুখ।