1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রায়পুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে বিনিময় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে বিনিময় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরের রায়পুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির দায়ে বিনিময় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুরে রায়পুর মেইন রোডে বিনিময় ট্রেডার্স নামক একটি গ্যাস বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আরোপ করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা নুর হোসেন।তাকে সহায়তা করেন রায়পুর থানা পুলিশ।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিনিময় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা নূর হোসেন ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ