1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার সুদর্শন দর্শন সিকদার, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, শহীদ স্মৃতি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ তারিকুল ইসলাম। সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক সহ ইউপি চেয়ারম্যান ও সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদকের অগ্রসান ও নারী শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং সংঘর্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নভাবে সম্পূর্ণ করতে সশস্ত্র বাহিনী ও পুলিশ সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জনগণের কাছে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ রইলো। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ