1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কৈখালীতে বিএনপি নেতা গাজী শাহ আলমের নেতৃত্বে ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কৈখালীতে বিএনপি নেতা গাজী শাহ আলমের নেতৃত্বে ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের পক্ষে কৈখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী জনসভা। উপজেল বিএনপি নেতা গাজী শাহ আলমের সক্রিয় ভূমিকা ও তত্ত্বাবধানে জনসভাটি সফলভাবে সম্পন্ন হয়।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে পরানপুর বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

জনসভায় আবুল খায়ের মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ এবং জেলা বিএনপির সদস্য সুলাইমান কবির।

এ সময় শ্যামনগর উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মনিরুজ্জামান বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নই আমাদের রাজনীতির মূল অঙ্গীকার। আগামী ১২ তারিখ আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে দ্বীপ ইউনিয়ন গাবুরায় ২৫ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণসহ বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করব।

তিনি আরও বলেন, গ্রামীণ ও অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। আমার নির্বাচনী এলাকায় কোনো অসহায় মানুষ নির্যাতিত হবে না। আমি সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকব। পাশাপাশি বেকার শিক্ষিত যুবকদের জন্য ভাতার ব্যবস্থাও করা হবে।

উল্লেখ্য, পুরো জনসভাটি সুশৃঙ্খলভাবে পরিচালনা ও সমন্বয় করেন বিএনপি নেতা গাজী শাহ আলম। তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় জনসভাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ