মো:এনামুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মাজহারুল ইসলামকে ফুল ও মিষ্টিমুখ করিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। কিশোরগঞ্জ-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ সালামত বক্তব্যে বলেন, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এই সংগঠনের প্রতিটি সদস্য সক্রিয় ভূমিকা পালন করবে।
এ সময় জানানো হয়, সংগঠনের নিজস্ব প্যাডে বিএনপি মনোনীত প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে লিখিত বার্তা প্রদান করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জেলা শাখার সকল নেতা-কর্মী ও সাধারণ সদস্যরা সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ে কাজ করবেন বলেও ঘোষণা দেওয়া হয়।