1. admin@doinikbartamansongbadbd.com : admin :
তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্র দখল করার সুযোগ দেওয়া হবে না      রামগঞ্জে এন সি পি নেতা নাহিদ ইসলাম  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্র দখল করার সুযোগ দেওয়া হবে না      রামগঞ্জে এন সি পি নেতা নাহিদ ইসলাম 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা মনি

কেন্দ্রীয় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন একটি দলের প্রধান বলেছেন তাহাজ্জুদের পরেই ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে, তাহাজ্জুদ পড়েই তারা সিল মারার পরিকল্পনা করতেছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দিবে। ১২ ফেব্রুয়ারি আমরা ১১ দলীয় জোট একত্রিত হয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবো।  আমরাও সবাই ভোট কেন্দ্রে যাবো ভোট কেন্দ্র পাহারা দিবো। যারাই আমাদের বাধা প্রদান করবে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

কেন্দ্রীয় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম আজ সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টায়  লক্ষ্মীপুরের  রামগঞ্জ উপজেলার রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রামগঞ্জ উপজেলা ১১ দলীয় জোটের প্রার্থী কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলমের শাপলা কলির নির্বাচনী জনসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি ২০০১ সনের নির্বাচনে সাধারণ জনগণকে আওয়ামীলীগের দেয়া মিথ্যা প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে বলেন কৃষক কার্ড ফ্যামিলি কার্ড বলতে কিছুই নাই। সেই ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলেন নাই। কৃষককার্ড ফ্যামিলি কার্ড হলো প্রতারনার একটি প্যাকেজ। এই প্যাকেজের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। শিক্ষা, স্বাস্থ্য, বাংলাদেশের সংকট হচ্ছে অর্থনীতিকে চাঙা করা, ঋণ খেলাপিদের বিচারের আওতায় আনা, লুটেরাদের বিচারের আওতায় আনা, বাংলাদেশে যেন বিনিয়োগ আসতে পারে সে ধরনের ব্যবস্থা করা।
রামগঞ্জ উপজেলা এনসিপির আহবায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইমরান হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় এনসিপির মূখপাত্র ও নির্বাচন কমিটির প্রধান এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, দুর্নীতি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, শেখ হাসিনা সকল রকম দুর্নীতি করেও ক্ষমতা রক্ষা করতে পারেনি। একটি দল ঋন খেলাপিদের নিয়ে   নির্বাচন করছে, তারা শুরুতেই দুর্নীতির আশ্রয় নিয়েছে। তাদের দুর্নীতি রুখে দিবে জনগণ। এ সময় আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের শাপলাকলি প্রতীকের প্রার্থী মোঃ মাহবুব আলম   রামগঞ্জ জামাত ইসলামের উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, খেলাফত মজলিসের আমির মাওঃমিজানুর রহমানসহ প্রমূখ নেতৃবৃন্দ। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ