1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে ছাত্রদলের সঙ্গে নির্বাচনী প্রচারণা বিষয়ে মতবিনিময় - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ছাত্রদলের সঙ্গে নির্বাচনী প্রচারণা বিষয়ে মতবিনিময়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
রাণীশংকৈলে ছাত্রদলের সঙ্গে নির্বাচনী প্রচারণা ও করণীয় বিষয়ে নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় রাণীশংকৈল উপজেলার গোগর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪নং লেহেম্বা ইউনিয়নের সভাপতি মো. সামসুদোহা সামু এবং সাধারণ সম্পাদক মো. মুরসালিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং লেহেম্বা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহেল তানভির, সাধারণ সম্পাদক মুনিরসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নেতাকর্মীরা আগামী দিনে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ