1. admin@doinikbartamansongbadbd.com : admin :
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিরামপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের ঐক্যবদ্ধ কর্মসূচি, জাহিদ হোসেনের পক্ষে জনসমর্থনের আহ্বান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিরামপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের ঐক্যবদ্ধ কর্মসূচি, জাহিদ হোসেনের পক্ষে জনসমর্থনের আহ্বান

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত

তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিরামপুরে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে পৌর যুবদল ও পৌর স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় বিরামপুর পৌরসভার পুরাতন বাজার হাট চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পূর্বপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মেজবাহ উদ্দিন।

দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব তোতা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল রহমান রাসেলসহ দুই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পৌর যুবদল ও পৌর স্বেচ্ছাসেবক দল সবসময় মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

বক্তারা আরও বলেন, আগামী দিনে দলীয় ঐক্য সুসংহত রেখে জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। এ সময় দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

দোয়া মাহফিল শেষে পৌর যুবদল ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ