1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শহীদ জিয়ার জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মৃত্যুতে বেগমগঞ্জে কুরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

শহীদ জিয়ার জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মৃত্যুতে বেগমগঞ্জে কুরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত

মু. অলি উল্লাহ ইয়াছিন স্টাফ রিপোর্টার নোয়াখালী।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পঠিত

বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়া মৃত্যু ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দল বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলু।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তার মৃত্যুতে সারা বাংলাদেশ কেঁদেছে।
বেগম জিয়ার জানাযায় মানুষ অংশগ্রহণ করে বুঝিয়ে দিয়েছেন জিয়া পরিবারকে তারা কত ভালোবাসে। তিনি ছিলেন গণতন্ত্রের নেত্রী, তার অনুপস্থিততে দেশ একজন সফল প্রধানমন্ত্রী হারিয়েছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম।
বেগমগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা আবদুল আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এর সঞ্চালনায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নোয়াখালী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলাম (এম.এ)
চৌমুহনী পৌরসভা বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন ও সদস্য সচিব মহসিন আলম। বেগমগঞ্জ উপজেলা বিএনপি যুগ্নসম্পাদক আহসান উল্ল্যা, যুবদলের আহবায়ক রুস্তম আলী।

চৌমুহনী পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক ও কাচারি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ।
চৌমুহনী পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী ইসমাইল হোসেন দুলাল, ৬নং ওয়ার্ড আহবায়ক আমিন উল্ল্যা, ৫নং ওয়ার্ড আহবায়ক আবদুল মালেক, সদস্য সচিব আবতাব উদ্দিন মাসুদ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মুনাজাত পরিচালনা করেন মাওলানা কবির আহমেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ