1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সিলেট জেলা গণতন্ত্র পরিষদের দোয়া মাহফিলের মধ্যে দিয়ে কার্যক্রমের শুভ সূচনা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা গণতন্ত্র পরিষদের দোয়া মাহফিলের মধ্যে দিয়ে কার্যক্রমের শুভ সূচনা

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ সিলেট জেলা শাখা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার ৯০ তম জন্মদিনে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করেছে।
সোমবার ১৯ জানুয়ারি বাদ আসর সিলেটের পূণ্যভূমি হযরত শাহজালাল মাজার জিয়ারত,মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। আনুষ্ঠানিক কার্যক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এম মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমান রাজু এবং সাংগঠনিক সম্পাদক এম গিয়াস রানার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে,সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন বলেন,দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগে উজ্জীবিত হয়ে সিলেট জেলা শাখার গণতন্ত্র পরিষদ কাজ করবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম,গণতন্ত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি করিম শিককদার,সহ-সভাপতি হালিম উদ্দীন প্রমুখ।
সভাপতির বক্তব্য এম মোহাম্মদ আলী বলেন,আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও দলের নির্দেশনা মোতাবেক সংগঠনকে সুসংগঠিত করতে সকলকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আগামী ২২ তারিখ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমানের সমাবেশকে সফল করার আহ্বান জানান।
এছাড়া উপস্থিত ছিলেন, সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ অন্যান্য সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ