
শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারি সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ (জানুয়ারি) শহরের থানা মোড় হোটেলে আয়সার ইন এর কনফারেন্স রুমে আয়োজন করে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম(এইচআরডি)।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, সমাজ সেবা অধিদপ্তরের প্রধান সহকারী হাসান শরাফত,আহ্বায়ক জনউদ্যোগ মো: আবুল কালাম আজাদ
সক্ষমতা উন্নয়ন প্রকল্পের ফেলো সুমন্ত বর্মণসহ অনেকেই।
বক্তারা বলেন, শিক্ষার অধিকার নিশ্চিত করতে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনা প্রয়োজন। এক্ষেত্রে সরকারি সহায়তা, উপবৃত্তি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক তথ্য ও প্রাপ্তি নিশ্চিত করতে হবে। একইসাথে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি অভিভাবকদের সম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমস্যাভর ওপর গুরুত্বারোপ করা হয়।সরকারি বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে নিজেদের আত্মসাবলম্বীন হতেহবে।এ সময় উপস্থিত ছিলেন শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঝরে পড়া শিক্ষার্থীসহ সুশিল সমাজের ব্যাক্তিবর্গ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।