1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাচার ডিগ্রি কলেজে শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় শিবিরের দোয়া মাহফিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাচার ডিগ্রি কলেজে শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় শিবিরের দোয়া মাহফিল

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : মোঃআবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পঠিত

কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের সাচার ডিগ্রি কলেজে জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় সাচার ডিগ্রি কলেজের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সাচার ডিগ্রি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচুয়া উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী ছিলেন একজন সাহসী ও লড়াকু যোদ্ধা। তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে গণসংযোগে নামেন। গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ চিকিৎসা শেষে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধাদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক।
তিনি আরও বলেন, ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনো সরকার তার হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি, যা সরকারের চরম ব্যর্থতার পরিচয় বহন করে। অবিলম্বে শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসিন কবিরের সভাপতিত্বে এবং বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কলেজ শাখার সভাপতি মোহাম্মদ মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কচুয়া উপজেলা উত্তর থানা শাখার সভাপতি তৌফিক ওমর ফাহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাচার ডিগ্রি কলেজের শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রফেসর মফিজুল ইসলামসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ