
নওগাঁর মান্দায় ৮ নং কুসুম্বা ইউনিয়নে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জানুয়ারি শনিবার দুপুর ১২. ০০ টায় কুসুম্বা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শামুককল গ্রামের আম বাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী জননেতা মো: আব্দুর রাকিব। তিনি বলেন জাতী ধর্ম বর্ণ সকলে মিলে এক আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যদি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চান,সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চান, বেকারমুক্ত বাংলাদেশ গড়তে চান, মাদকমুক্ত সমাজ গড়তে চান তাহলে আগামী ১২ ফেব্রুয়ারী গণভোটে হ্যাঁ দিন। তিনি আরো বলেন হ্যাঁ মানেই বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মো আমিনুল ইসলাম, যুব বিভাগ সভাপতি জনাব মো আব্দুল মালেক, শিবির নেতা আমানুল্লাহ,রোমান ইসলাম, ফাহিম ইসলাম, বায়জিদ ইসলাম, ইউনিয়ন আমীর মাওলানা সাইফুদ্দিন, সেক্রেটারি মাওলানা মো আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো আমজাদ হোসেন ওয়ার্ড সভাপতি ডা আজাহার আলী, সেক্রেটারি আফজাল হোসেন প্রমূখ।