1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নওগাঁ–৪ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারো বিএনপি মনোনীত প্রার্থীকে শোকজ। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ–৪ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারো বিএনপি মনোনীত প্রার্থীকে শোকজ।

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পঠিত

নওগাঁ–৪ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারো বিএনপির মনোনীত প্রার্থীকে শোকজ

করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছে, উপজেলার বিভিন্ন এলাকায় দোকানে দোকানে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা ক্যালেন্ডার বিতরণ ও যানবাহনে দলীয় প্রতীক সংবলিত স্টিকার ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময় ও অনুমতি ছাড়া এ ধরনের প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও প্রকাশ্যে দলীয় প্রতীক ব্যবহার করে প্রচারণা চালানোয় বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। আরো বলা হয় তিনি ফ্যামিলি কার্ড কৃষি কার্ড বিতরণ করছেন যা সম্পুর্ন আচরণ বিধি লংঘন।

এ বিষয়ে প্রাপ্ত অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে নওগাঁ–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থীক ডা. ইকরামুল বারী টিপুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগেও একই আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট প্রার্থীকে সতর্ক করা হয়েছিল বলে জানা গেছে। বারবার এমন ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ