1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ভাসমান শ্রমিকদের হাটে শীতবস্ত্র বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ভাসমান শ্রমিকদের হাটে শীতবস্ত্র বিতরণ

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পঠিত

কিশোরগঞ্জে ভাসমান শ্রমিকের হাট ও ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম।’

সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের আখড়াবাজার মোড়ে অস্থায়ী শ্রমিকের হাটে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সময় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, রিক্সাচালক ও চায়ের দোকানের কর্মচারীদের হাতে কম্বল তুলে দেন সংগঠনের সদস্যরা।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ,সাধারণ সম্পাদক চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম পিংকু, কোষাধ্যক্ষ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শরফ উদ্দীন জীবন, দপ্তর সম্পাদক ও সাহারা টিভির জেলা প্রতিনিধি মেহবুব আলম মনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও নেশান ভয়েজ টুয়েন্টিফোর’র স্টাফ রির্পোটার তারেক হাসান, কার্যকরী পরিষদ সদস্য ও এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর কায়েস, চ্যানেল এস টেলিভিশন ও রুপালী বাংলাদেশ’র জেলা প্রতিনিধি,আশরাফুল ইসলাম রাজন, মোহনা টিভির জেলা প্রতিনিধি ওমর সিদ্দিক রবিন, এনপিবি নিউজের জেলা প্রতিনিধি রুবেল হোসাইনসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

প্রচন্ড শীতে কম্বল হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন দরিদ্র মানুষগুলো। রশিদাবাদ থেকে শ্রম বিক্রি করতে আসা আব্দুল মোতালেব বলেন- ‘ভোর থাইক্যা এইহানে কামের লাইগ্যা বইস্যা থাহি। শীতে শরীর জইম্যা যাইতাসে। বাবারে এই সময়ে কম্বলডা পাওনে খুব উপকার হইসে’।

পৌরসভার কয়েকজন নারী পরিচ্ছন্নতা কর্মী কম্বল হাতে পেয়ে বলেন- ‘ভোর থাইক্যা সব রাস্তা ঝাড়ু দেই। অনেক ঠান্ডা লাগে। কম্বল পাওয়াতে অনেক উপকার হইসে’।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ জানান-‘সংগঠনের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় শীতার্থ মানুষগুলোর হাতে কম্বল তুলে দিতে হয়েছি। ভবিষ্যতে আমরা আমাদের নিজেদের সাধ্য অনুযায়ী এসব দরিদ্র মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের সমাজের বিত্তবানদের উচিত এসব সমাজসেবামূলক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ততার উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ